Skip to main content

Posts

Showing posts with the label Step5

খালি আলিফ পূর্বের আয়াতের সাথে মিলিয়ে পড়ার উদাহরণ

  তিলাওয়াত শোনার সময হলুদ চিহ্নিত স্থানে মনযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন তিলাওয়াতকারী কীভাবে ১ম আয়াতের শেষের অক্ষর ২য় আয়াতের ১ম সাকিন অক্ষরের সাথে মিলিয়ে পড়ছেন। এভাবে পড়লে আয়াত শুরুর খালি আলিফ আর পড়ার প্রয়োজন নেই।

সূরা আলাক ১-৫

  কোন রং দিয়ে কোন তাজবীদ বোঝানো হয়েছে মনযোগ সহকারে বোঝার চেষ্টা করুন।

সাকতাহ আদায়ের উদাহরণ

  বোঝার চেষ্টা করুন তিলাওয়াতকারী কীভাবে 'মান' শব্দটির পর দম না ছেড়ে কিছুক্ষণ নীরব থেকে 'সাকতাহ' আদায় করে পরবর্তী শব্দ পড়ছেন, এবং নীল ওয়াকফে তামের উপর হলুদ 'লা ওয়াকফে আলাইহ্' থাকার পরও সেখানে দম ছেড়ে দিয়ে আরজি সাকিন করে পড়ছেন । মনে রাখবেন, لا 'লা ওয়াকফে আলাইহ্' ওয়াকফে তামের উপর থাকলে সেখানে থামা যাবে।

হুরুফে মুক্বত্ত্বআ'ত পড়ার নিয়ম

           

তাশদীদ অক্ষের দম ফেলার উদাহরণ

  লক্ষ্য করুন তিলাওয়াতকারী কীভাবে নীল অক্ষরে আরজি সাকিনের স্বাভাবিক উচ্চারণ করছেন আর কীভাবে লাল ‘তাশদীদ’ অক্ষরে আরজি সাকিন করার সময় ‘বাড়তি’ কিছু সময় নিয়ে অক্ষরটি দুইবার উচ্চারণের মতো করছেন।

এমালাহ এর উদাহরণ

  তিলাওয়াতকারী 'এমালাহ' এর লাল চিহ্নিত স্থানে কীভাবে নীল 'র' খাড়া যের -কে 'রি' না পড়ে 'আ'-কার ও 'ই'-কার এর মধ্যবর্তী 'এ'-কার পড়ছেন বোঝার চেষ্টা করুন।

দম ফেললে নুনে কুতনী না পড়ার উদাহরণ

  এটি সূরা হুমাযাহ এর ১ম আয়াত যার শেষে ‘নুনে কুতনী’ আছে কারণ ২য় আয়াতে ‘খালি আলিফের’ পর তাশদীদ আছে, কিন্তু তিলাওয়াতকারী ১ম আয়াতে ‘দম ছেড়ে দেয়ার কারণে’ আর ‘নুনে কুতনী পড়েননি, বরং ‘গোল তা’ —এ দম ফেলার কারণে ‘গোল হা সাকিন’ (লেসন—৩৯ দ্র:) পড়ে দম ছেড়ে দিয়েছেন।

গোল তা পড়ার নিয়ম

    ১ম তিলাওয়াতে: ১ম আয়াতে দম না ফেলার কারণে 'গোল তা' -কে 'গোল তা' হিসাবেই পড়া হয়েছে, এবং ২য় তিলাওয়াতে: ১ম আয়াতে দম ছেড়ে দেয়ার কারণে ‌'গোল তা' -কে 'গোল হা সাকিন' করে পড়া হয়েছে।

হামসের উদাহরণ

    তিলাওয়াত শোনার সময় খেয়াল রাখুন তিলাওয়াতকারী কীভাবে লাল চিহ্নিত 'কাফ' সাকিন ও নীল চিহ্নিত 'তা' সাকিনের উচ্চারণ করে 'হামস' আদায় করছেন।

ক্বলক্বলাহ এর উদাহরণ

  তিলাওয়াত শোনার সময় খেয়াল রাখুন তিলাওয়াতকারী কীভাবে নীল ক্বলক্বলার অক্ষরগুলোকে লাল সাকিনের কারণে ও হলুদ হারকাত ২টিকে আরজি সাকিন করে নিয়ে একবার 'প্রতিধ্বনির' মতো করে 'ক্বলক্বলাহ' আদায় করছেন।

লাম এর মোটা হওয়ার উদাহরণ

  তিলাওয়াত শোনার সময় খেয়াল রাখুন তিলাওয়াতকারী কীভাবে লাল 'পেশ' ও 'যাবারের' কারণে নীল 'লাম' ২টির উচ্চারণ করছেন।

ইস্তিআ'লার উচ্চারণের উদহারণ

  তিলাওয়াত শোনার সময় লাল অংশগুলোতে খেয়াল রাখুন তিলাওয়াতকারী কীভাবে ইস্তিআ'লার 'মোটা' উচ্চারণগুলো করছেন।

র মোটা পাতলা উচ্চারণের উদাহরণ

  আয়াতটিতে দেখুন লাল ‘র’-গুলো এর উপর ‘যাবার’ ও ‘র’ সাকিনের পূর্বে ‘যাবার’ থাকার কারণে ‘মোটা’, আর নীল ‘র’ যেরের কারণে ‘পাতলা’ উচ্চারিত হচ্ছে।

মীম সাকিনের ইখফা এর উদাহরণ

  খেয়াল রাখুন তিলাওয়াতকারী কীভাবে নীল মীম সাকিনের বামে ইখফার অক্ষর (লাল) 'বা' থাকায় গুন্নাহসহ মীম সাকিন পড়ছেন ।

নুন সাকিনের ইজহার এর উদাহরণ

  খেয়াল রাখুন তিলাওয়াতকারী কীভাবে নীল নুন সাকিনের বামে ইজহারের অক্ষর (লাল) হামযা থাকায় স্পষ্ট উচ্চারণে নুন সাকিনেক 'নুন সাকিনের' মতো করেই পড়ছেন ।

নুন সাকিনের ইক্বলাব এর উদাহরণ

  খেয়াল রাখুন তিলাওয়াতকারী কীভাবে নীল নুন সাকিনের স্থানে গুন্নাহসহ 'মীম সাকিন' পড়ছেন ।

নুন সাকিনের ইদগমের উদাহরণ

  খেয়াল রাখুন তিলাওয়াতকারী কীভাবে 'মীমের' স্থানে গুন্নাহসহ এবং 'র' এর স্থানে গুন্নাহ ছাড়া ইদগম করছেন ।

নুন সাকিনের ইখফা

  খেয়াল রাখুন তিলাওয়াতকারী কীভাবে লাল স্থান দুটিতে 'দৃশ্যমান' ও তানবীনের 'অদৃশ্য' নুন সাকিনে গুন্নাহসহ ইখফা আদায় করছেন ।

ওয়াজিব গুন্নাহ এর উদাহরণ

  খেয়াল রাখুন তিলাওয়াতকারী মীম ও নুনের উপর তাশদীদ (লাল) থাকায় ‌'কীভাবে' ও 'কত সময় নিয়ে' গুন্নাহ আদায় করছেন ।

গুন্নাহ এর উদাহরণ

  লাল চিহ্নিত স্থানে খেয়াল রাখুন তিলাওয়াতকারী ‌'কীভাবে' ও 'কত সময় নিয়ে' গুন্নাহ আদায় করছেন ।