বোঝার চেষ্টা করুন তিলাওয়াতকারী কীভাবে 'মান' শব্দটির পর দম না ছেড়ে কিছুক্ষণ নীরব থেকে 'সাকতাহ' আদায় করে পরবর্তী শব্দ পড়ছেন, এবং নীল ওয়াকফে তামের উপর হলুদ 'লা ওয়াকফে আলাইহ্' থাকার পরও সেখানে দম ছেড়ে দিয়ে আরজি সাকিন করে পড়ছেন । মনে রাখবেন, لا 'লা ওয়াকফে আলাইহ্' ওয়াকফে তামের উপর থাকলে সেখানে থামা যাবে।